শনিবার, জুন ৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৫ এপ্রিল) ফু-ওয়াং ফুডের ১৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিংয়ের আজ ১২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস, কহিনূর কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *