বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৪২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ ডিসেম্বর) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬০ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫ দশমিক ৬৮ শতাংশ। আর ৪ টাকা বা ৪ দশমিক ৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানি পাল্পের ৪ দশমিক ৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ দশমিক ৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৪ দশমিক ৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪ দশমিক ৩২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪ দশমিক ১২ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *