বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সোনালী পেপার

 সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সোনালী পেপার ‘
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৭০ বা ৯.৯৯ শতাংশ।আর ১২ টাকা বা ৯.৯৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কপার টেক ইন্ডাস্ট্রিজ ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিড ৯.৯৪ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯.৮৫ শতাংশ, ইনটেক অনলাইন ৯.৬৯ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার ৯.৫৯ শতাংশ, খুলনা পাওয়ার ৯.৩৫ শতাংশ, কাট্টলী টেক্সটাইল ৯.৩৫ শতাংশ ও মেঘনা সিমেন্ট মিল ৮.২৪ শতাংশ দরবেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *