বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৬.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাওয়ার গ্রীড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনিফিউশনের শেয়ার দর ৪.৫৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, সায়হাম কটন, শাহজিবাজার পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং এবং বিচ হ্যাচারি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *