বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৯ নভেম্বর) কোম্পানিটির ২৭ কোটি ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১৫ কোটি ৯৮ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মনোস্পুল বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ০৩ লাখ ৮৮ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএসসি, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, খান ব্রাদার্স, রানার অটোমোবাইলস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *