মঙ্গলবার, মে ১৯, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৮৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৮ মে) ডিএসইতে সর্বোচ্চ কন্টিনেন্টাল ইন্সুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির দর বেড়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৪৯ শতাংশ, নাভানা ফার্মার ৩.১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিক্সের ৩.১৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *