শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২ ফেব্রুয়ারি) গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হাক্কানি পাল্পের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইফাদ অটোস পিএলসি।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, এমএল ডায়িং, এসএস স্টিল, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, জাহিন স্পিনিং এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *