বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ খবর পেতে ডেইলি শেয়ার নিউজের গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
সূত্র মতে, রবিবার (২ ফেব্রুয়ারি) বিচ হ্যাচারির ১৫ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি ব্যাংকের আজ ১০ কোটি ৯১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *