বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় শতাধিক শেয়ারের দরপতন, লেনদেন কমলো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে দেড় শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৯০৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৯ কোটি ৯৪ লাখ ৮৭ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৭টি কোম্পানির, বিপরীতে ১৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *