দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে ১৯৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
