সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে নর্দান ইসলামী ইন্সুরেন্স।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লি:। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে জিবিবি পাওয়ার ৯.৪০ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.৩৩ শতাংশ, তুং হাই নিটিং ৭.৬৯ শতাংশ, আরামিট সিমেন্ট ৭.২০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স ৬.৪৮ শতাংশ, সাফকো স্পিনিং ৬.৪৭ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৬.২১ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *