বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৮২টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭.৪৩ শতাংশ।
আর ১ টাকা বা ৫.৮১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৫.২২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ৪.২৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.২৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.৯৯ শতাংশ এবং স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেডের ৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *