মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সর্বোচ্চ দরপতনে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৪৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৬.০৮ শতাংশ।
আর ৩ টাকা ২০ পয়সা বা ৫.৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.৭২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৭১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৭১ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৩৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.১৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর ৪.৭৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *