মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

দুই ঘণ্টায় ২৫৭ শেয়ারের দরবৃদ্ধি, লেনদেন ২২৭ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ২৫৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২৭ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২০ ও ২০০৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *