রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দুই প্রান্তিকেই লোকসানে রিং শাইন টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) ও ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য দুই প্রান্তিকেই কোম্পানিটি লোকসানে রয়েছে।

সোমবার (১০ জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য দুই প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিলো ৩৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৫ টাকা ৮৩ পয়সা।

এছাড়া, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিলো ৭৬ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে ( জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আর আগের বছর একই সময়ে যা ছিলো ৭৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৬ টাকা ৩৫ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *