রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই শতাধিক কোম্পানির বেড়েছে দাম, পুজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ১৮ পয়েন্ট কমে ১৩৮৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টি কোম্পানির, বিপরীতে ১৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *