দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৬ কোম্পানির। একই সময়ে আয় বেড়েছে ৬টি, ধারাবাহিক লোকসানে ১১টি এবং ১টির অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- বিডি অটোকারস, বিএসআরএম লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, মীর আক্তার, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল ম্যাশিনারি, নাহী অ্যালুমিনিয়াম, ন্যাশনাল টিউবস, নাভানা সিএনজি, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, রংপুর ফাউন্ড্রি, রানার অটোমোবাইলস এবং ওয়ালটন হাইটেক।
