বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, এসিআই, এসিআই ফরমুলেশন ও বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল এবং ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিগুলো।
আলোচ্য অর্থবছরে বিডি থাই ০ দশমিক ২৫ শতাংশ নগদ, সোনারগাঁও টেক্সটাইল ১ শতাংশ নগদ, বেক্সিমকো ফার্মা ৪০ শতাংশ নগদ, তমিজউদ্দিন টেক্সটাইল ২১ শতাংশ নগদ এবং ইনটেক লিমিটেড ০ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এছোড়া, সমাপ্ত হিসাববছরের জন্য এসিআই ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ। আর এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *