ন্যাশনাল হাউজিংয়ের পর্ষদ সভা ২৯ জুন
পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। পর্ষদ সভাটি আগামী ২৯ জুন, শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় প্রতিবেদনটি অনুমোদন পেলে তা প্রকাশ করা হবে।
সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
