মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভাটি আগামী ২৯ জুন, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ অনুমোদন দিলে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
এছাড়া, সভায় বিদায়ী হিসাববছরের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
একই সভায় ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ অনুমোদন দিলে সেটিও প্রকাশ করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *