বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

পিপলস লিজিংয়ের লোকসান বেড়েছে ১৫ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫ দশমিক ৭৭ শতাংশ।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ৯৮ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল মাইনাস ২৬ পয়সা, যা আগের বছরে ছিলো ৩০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫২ টাকা ৯৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *