পিপলস লিজিং এর সর্বোচ্চ দর পতন
সপ্তাহের তৃতীয় কার্য দিবসে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৮.৩৩ শতাংশ পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ফারইস্ট ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.১২ শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৫.০০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৫.০০ শতাংশ, এক্সিম ব্যাংকের ৪.৭৬ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৪.১৮ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
