বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন, লেনদেন ৪৪৫ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১২৬৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ১২ পয়েন্ট কমে ২০২৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৩৩ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির, বিপরীতে ৩১৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *