বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল (এসএসি) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)

বাজারে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল (এসএসি) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে ইতিপূর্বের গঠিত ৯ সদস্যের শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল বাতিল হতে যাচ্ছে।
সম্প্রতি বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ক্যাপিটাল মার্কেট গঠন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় ২০২২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২- নামে গেজেটটি প্রকাশ করা হয়।
শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের কাজ হলো- বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেওয়া, শরীয়াহ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামী শরীয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনও সিকিউরিটিজ শরীয়াহ সম্মত কিনা- সে বিষয়ে মতামত দেওয়া।
তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি ইতিপূর্বে পুঁজিবাজারের জন্য গঠিত শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির পক্ষ থেকে শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল সম্পর্কে কমিশনকে অবিহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আলোচনা ও সার্বিক দিক বিবেচনা করে কমিশনের ২০২৩ সালের ২৮ মে জারি করা আদেশের মধ্যেমে গঠিত শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল বিলুপ্ত করা হবে। একইসঙ্গে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো।
এছাড়া কমিশন আরো সিদ্ধান্ত নিয়েছে, শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য নির্বাচনের জন্য ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ২০২২ জারি করা আদেশের মাধ্যমে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিএসইসির ২০২৩ সালের ২৮ মে জারি করা আদেশ
শরিয়াভিত্তিক সিকিউরিটিজ ইস্যু করতে এবং ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন করতে কমিশন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের প্রয়োজন মনে করছে। এজন্য ৯ সদস্য বিশিষ্ট শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিলের অনুমোদন দেওয়া হয়েছে। শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ (প্রফেসর অব ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মুফতি শহীদ রাহমানী (চিফ এক্সিকিউটিভ অফিসার, সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বাংলাদেশ), মুফতি ইউসুফ সুলতান (ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া), মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি) এবং মাওলানা শাহ ওয়ালী উল্লাহ (খতিব, সোবহানবাগ মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্স)।
অপরদিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট চারজন হলেন- অধ্যাপক আবু তালেব (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট), এ কে এম নুরুল ফজল বুলবুল (লিগ্যাল এক্সপার্ট), অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া (অ্যাকাউন্টিং এক্সপার্ট) এবং মেজবাহ উদ্দিন আহমেদ (ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট)।
উল্লেখ্য, শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক শরিয়াভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও উৎসাহী হবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *