পুঁজিবাজারে প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে। লেনদেন শেষে ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের সঙ্গে লেনদেন কমেছে।
রোববার (১৫ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ কমেছে ৬ দশমিক ১৯ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে।
এছাড়া প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১.৩০ পয়েন্ট কমে ১৩৫৬ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৬৫ পয়েন্ট কমে ২১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২৯ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির।
