শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা মতিন স্পিনিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সেই বছরের জন্য বিনিয়োগকারীদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে।

রোববার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৮ পয়সা। গত বছর ইপিএস ছিল ১০ টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৬০ টাকা ৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *