বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,বুধবার (২০ ডিসেম্বর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২১ কোটি ৮৪ লাখ টাকা।

একই দিনে ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, দর কমেছে ৮২টির এবং দর অপরিবর্তিত ১৭৯ টি কোম্পানির দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *