পুঁজিবাজারে লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
শেষ সপ্তাহে (১০-১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১টি খাতে সাপ্তাহিক রিটার্ন কমেছে। দাম কমে যাওয়ায় ১১টি খাতে বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্ন হারাতে বসেছে। অন্যদিকে দাম বেড়েছে ৪টি খাতে। আর রেট অপরিবর্তিত রয়েছে ৫টি খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আলোচনাাধীন সপ্তাহে আইটি খাতে সবচেয়ে বেশি পতন হয়েছে। এ খাতে এ হার কমেছে ১ দশমিক ৪ শতাংশ। ১.১ শতাংশ কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ ও পাট খাত। আর কাগজ খাতে এ হার কমেছে ১ শতাংশ।
তালিকার অন্যান্য খাতগুলো হলো- ট্যানারি ও খাদ্য খাত- ০.৭ শতাংশ, সিমেন্ট খাত- ০.৬ শতাংশ, ফার্মা ও টেক্সটাইল খাত- ০.৪ শতাংশ, প্রকৌশল খাত- ০.২ শতাংশ, ব্যাংকিং খাত- ০.১ শতাংশ।
অন্যদিকে সাধারণ বীমা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড এবং ভ্রমণ খাতে হার বেড়েছে।
