বুধবার, জুলাই ২২, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন আরও কমলো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১০১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কোম্পানির, বিপরীতে ১৪৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *