মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
জাতীয়

পোশাক খাতের অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক

 

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক চলছে সচিবালয়ে।

 

 

রোববার সন্ধ্যার দিকে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠকে উপস্থিত রয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

 

 

ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে ঘোষণা দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *