শনিবার, জুলাই ২৫, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ইভেনস টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেনস টেক্সটাইল লিমিটেড, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) পোস্ট করেছে গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান সত্ত্বেও মুনাফায় ফিরেছে কোম্পানিটি।

রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *