প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় আলোচনাধীন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির একীভূত ইপিএস ছিল ৮৮ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির একীভূত ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ২ টাকা ৪৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ২৯ টাকা ৭৫ পয়সা।
