ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সর্বোচ্চ দর পতন
পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৬ আগস্ট)প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৫.০৫ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২০ পয়সা বা ৪.১৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ৪.০০ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩.৯৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৩.৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড-এর ৩.৭০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি-এর ৩.৪৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড-এর ৩.৩৩ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড-এর দর ৩.৩৩ শতাংশ কমেছে।
