বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্স পিএলসি-এর ৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-এর ২ কোটি ৮৭ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৭১ লাখ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *