রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ফু-ওয়াং ফুডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৪৭টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (০২ অক্টোবর) ফু-ওয়াং ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো
হলো- ওরিয়ন ফার্মা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ শিপিং করপোরেশন, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, জিএসপি ফাইন্যান্স এবং শাইনপুকুর সিরামিকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *