মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

ফু-ওয়াং ফুড লেনদেনের শীর্ষে

পূঁজিবাজার প্রেস.কম ডেস্কঃ সূত্র মতে, রোববার (১৬ জুলাই) কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৬৮ কোটি ১০ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের সর্বমোট ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের এদিন ৫৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, লাফার্জহোলসিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *