বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
বীমা

ফেনীতে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক তাকাফুল গ্রাহক মরহুম নুরুল ইসলামের মৃত্যুতে তাঁর মৃত্যু দাবি বাবদ ৮,৯৫,০০০ (আট লাখ পঁচানব্বই হাজার) টাকার চেক হস্তান্তর করা হয়। ফেনীর দাগনভূঞায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুদাবির চেকটি মনোনীতক মরহুমের স্ত্রী জাহেদা আক্তারের নিকট হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন-উর রশিদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমনসহ কোম্পানির বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাকাফুল গ্রাহক মরহুম নুরুল ইসলাম ২০২৪ সালে বেঙ্গল ইসলামি লাইফ থেকে একটি পলিসি গ্রহণ করেন এবং মাত্র দুইটি কিস্তি প্রদান করার পর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লি. মরহুম নুরুল ইসলাম-এর অবর্তমানে তাঁর পরিবারের পাশে থাকতে পেরে গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *