বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে-ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হবে বাংলাদেশে: বিএসইসি কমিশনার

আমাদের দেশে এখনো ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হয়নি। বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এর ব্যবহার হতে পারে। এছাড়াও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) এই ক্রিপ্টো সম্পদ ব্যবহারের নীতি নিয়ে কাজ করছে, তাই আমাদের এখনই এটি সম্পর্কে জানতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ‘ইনভেস্টর রেজিলিয়েন্স, ক্রিপ্টো অ্যাসেটস অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।

সিএসই ট্রেকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন মোহাম্মদ মাহাদী হাসান।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে প্রযুক্তি আসবে যখন কার্ডবিহীন লেনদেনের পরিবর্তে একটি ছোট ডিভাইস হবে সব লেনদেনের মাধ্যম। অর্থনৈতিক লেনদেনে ক্রিপ্টো সম্পদের ব্যবহারও অসম্ভব নয়। তাই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।

সিএসই নতুন প্রযুক্তি নিয়ে আসা এবং এর উদ্যোগ বাস্তবায়নে সবসময় এগিয়ে থাকে, তাই তিনি আশা প্রকাশ করেন যে সিএসই এক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *