বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণার তারিখ জানালো নয় কোম্পানি

জুন ক্লোজিং লিস্টেড কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। আরও নয়টি কোম্পানি বিদায়ী সপ্তাহে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই নয়টি কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মতিন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পেনিনসুলা চিটাগাং, এপেক্স ট্যানারি এবং মুন্নু এগ্রো অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মেশিনারি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্কের বোর্ড সভা ১৭ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে, মেঘনা পেটের ১৭ অক্টোবর বিকেল ৩টায়, মতিন স্পিনিং ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টায়, বিএসআরএম লিমিটেড ১২ অক্টোবর ৫টায়। ১২ অক্টোবর বিকাল ৪টায় বিএসআরএম স্টিল, ১৫ অক্টোবর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা দুপুর ২ঃ৩৫ মিনিটে, পেনিনসুলা চিটাগাং ১২ অক্টোবর বিকেল ৩ঃ৩০ টায়, অ্যাপেক্স টেনারি ১০ অক্টোবর বিকাল ৩ টায় এবং মুন্নু এগ্রো অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মেশিনারি লিমিটেড ১০ অক্টোবর বিকাল ৫ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *