শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

বিডি সার্ভিসেসের লোকসান বেড়েছে ৯০%

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৯০ শতাংশ লোকসান বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.২০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (২.৭৪) টাকা। এতে করে লোকসান বেড়েছে ২.৪৬ টাকা বা ৯০ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৮৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (১.৭২) টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.১৩ টাকা বা ৮ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৩.০৬ টাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *