বিদায়ী সাপ্তাহে লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানির মধ্যে ৮২টি কোম্পানির শেয়ার দর গত সপ্তাহে (৩-সেপ্টেম্বর ৭) বেড়েছে। এর মধ্যে শীর্ষ দশে লাভবান বা মূল্য বৃদ্ধিকারী কোম্পানির তালিকায় ৮টি ছিল বীমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহের শুরুতে ইস্টার্ন ইন্স্যুরেন্স ৪৮.৯০ পয়সায় খোলা হয়েছে। আর শেষ কার্যদিবসে সমাপনী দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা। সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪.৩০ পয়সা বা ২৯.২৪ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম ২৬.৪৪ বেড়েছে। শেয়ার দর ১৯ দশমিক ৫৪ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।
তালিকায় আবির্ভূত অন্যান্য কোম্পানি হল- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
