বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা ই-জেনারেশনের
পুঁজিবাজার তালিকাভুক্ত জেনারেশন লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৫ পয়সা। গত বছর ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
