বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে বিবিএস ক্যাবলস
পুঁজিবাজার তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৩২ টাকা ৯৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
