বিনিয়োগকারীদের সিএসইর লভ্যাংশ ঘোষণা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৫৪ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
