বুধবার ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ইউনিট লেনদেন আগামীকাল ৫ মার্চ, ২০২৫ তারিখ (বুধবার) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ফান্ডটির ইউনিট এর আগে ৩ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ৪ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে ফান্ডটির ইউনিট লেনদেন শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর ফান্ডটির লেনদেন পুনরায় চালু হবে।
