বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার নিন্মগতিতে সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর কমার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড।

এদিন ডিএসইতে দর নিন্মগতিতে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, মিথুন নিটিং, ম্যাকসন্স স্পিনিং, বে লিজিং, ইউনাইটেড পাওয়ার এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *