বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বেঙ্গল ইসলামি লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, এফবিসিসিআইয়ের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মনির হোসেন, পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান চৈতন্য কুমার দে চয়ন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, উদ্যোক্তা পরিচালক মো. আমিন হেলালী।

আরো উপস্থিত ছিলেন, পরিচালক মো. খলিলুর রহমান মাসুম, পরিচালক কাজী সামিরুল হক, শেয়ারহোল্ডার মো. ইকবাল হোসেন চৌধুরী, শেয়ারহোল্ডার সিদ্দিকুর রহমান, শেয়ারহোল্ডার আবু সালেহ আব্দুল মুয়ীজ, শেয়ারহোল্ডার জেসমিন আক্তার, শেয়ারহোল্ডার শিয়াজিন সাদমিন হক এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বার্ষিক সাধারণ সভার শুরুতেই বেঙ্গল ইসলামি লাইফের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রতিষ্ঠাতা পরিচালক ও ইসি কমিটির সাবেক চেয়ারম্যান রোটারার ইঞ্জিনিয়ার মোহা. মোহাব্বত উল্যাহ্ এবং পরিচালক কাজী এনামুল হকের রূহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং মোস্তফা আজাদ চৌধুরী পুনরায় বেঙ্গল ইসলামি লাইফের চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক মো. আমিন হেলালী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *