মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৫ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল টি, আমান কটন, বাংলাদেশ ফাইন্যান্স এবং রবি আজিয়াটা লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ন্যাশনাল টি’র ২০ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা, আমান কটনের ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা, বাংলাদেশ ফাইন্যান্সের ২ কোটি ৭৩ লাখ টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ১ কোটি ০২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯০ লাখ ৬০ হাজার টাকা, কর্ণফুলী ইন্সুরেন্সের ৮৯ লাখ ১৭ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৮৫ লাখ ৪৫ হাজার টাকা, বেক্সিমকোর ৬৫ লাখ ২৫ হাজার টাকা এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *