বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (২০ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *