মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লি:।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি. ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা এবং সামিট এলায়েন্স পোর্ট লি: ৭২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *